30 C
আবহাওয়া
১২:৩৭ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » নওগাঁয় গোসল করতে নেমে চার শিশুর মৃত্যু

নওগাঁয় গোসল করতে নেমে চার শিশুর মৃত্যু


বিএনএ, নওঁগা: নওগাঁয় পুকুরে গোসল করতে নেমে ভাই-বোনসহ চার শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৩০ অক্টোবর) দুপুরে নওগাঁ শেরপুর এলাকায় এ ঘটনা ঘটে।মৃতরা হলো- আব্দুস সালাম মন্ডলের মেয়ে খাদিজা (৬), আনোয়ার হোসেনের মেয়ে আশা (৮), টুকু মন্ডলের মেয়ে সুরাইয়া (১০) ও ছেলে ফরহাদ (৬)।

নওগাঁ সদর থানার পরিদর্শক (তদন্ত) রাজিবুল ইসলাম চার শিশু নিহতে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়,  আরজি নওগাঁ শেরপুর এলাকায় বাড়ির কাছের একটি পুকুরে গোসল করতে নামে ছয় শিশু। পুকুরে গোসল শেষে দুজন বাড়ি চলে যায়। বাকি চারজন পুকুরে গোসলের সময় পানির নিচে কাদায় আটকে যায়।দীর্ঘ সময় তারা বাড়ি না ফেরায় পুকুরে গিয়ে খোঁজ করেন স্বজনরা। এ সময় কাদায় আটকে থাকা অবস্থায় তাদের চারজনকে উদ্ধার করে বিকেল ৩টায় নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
দেশে ফিরতে নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত