32 C
আবহাওয়া
৪:১৬ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » উত্তেজনাপূর্ন ম্যাচে আফগানদের হারাল পাকিস্তানিরা

উত্তেজনাপূর্ন ম্যাচে আফগানদের হারাল পাকিস্তানিরা

উত্তেজনাপূর্ন ম্যাচে আফগানদের হারাল পাকিস্তানিরা

বিএনএ,স্পোর্টসডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে গ্রুপ টু এর ম্যাচে আফগানিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে পাকিস্তান।শুক্রবার(২৯ অক্টোবর) দুবাই আন্তর্জাতিক স্টেড়িয়ামে খেলাটি অনুষ্ঠিত হয়েছে।

টস জিতে ৬ উইকেটে ১৪৭ রান সংগ্রহ করে আফগানিস্তান। জবাবে ১৯ ওভারে ৫ উইকেট হারিয়ে ৬ বল বাকী থাকতে লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান।

লক্ষ্য ১৪৭ হলেও আফগানিস্তানের বোলিং তোপে ১৮ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২৪ রানে তুলে পাকিস্তান।শেষ দুই ওভারে তাদের দরকার ছিল ২৪ রান। ঊনিশতম বোলিং করতে আসে কারিম জানাত। ক্রিজে তখন আসিফ আলি। ওভারে প্রথম বলে লং অফে ছক্কা মারেন আসিফ,দ্বিতীয় বল হয় ডট, তৃতীয় বলে এবার ডীপ মিড উইকেট দিয়ে ছক্কা ,তার পরের বল আবারও ডট।পঞ্চম বলে সোঁজা ছক্কা হাকাঁনোর পর শেষ বলে ডিপ কাভার দিয়ে ছক্কা হাকিয়ে জয় নিশ্চিত করে পাকিস্তানের এই ফিনিশার।

৭ বলে ২৫* রান করা আসিফ আলি

ব্যাট করতে নেমে দলীয় ১২ রানের মাথায় রিজওয়াকে হারায় পাকিস্তান। এরপর বাবর আজম ফখর জামানকে নিয়ে ৬৩ রানের জুঁটি করে।ফখরকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে আউট করে নবী। এরপর হাফিজ নেমে ১০ রান করে ফেরেন রশিদের বলে।

ষোলতম ওভার করতে আসা করিম জানাতের বলে সিঙ্গেল নিয়ে ফিফটি তুলে নেয় বাবর আজম। এটি তার এই বিশ্বকাপে দ্বিতীয় ফিফটি।টি-টোয়েন্টি ক্যারিয়ারে এই ফিফটি হলো তাঁর ২২ তম । ফিফটি করে রশিদের শিকার হন তিনি। এরপর সোয়েব মালিক দ্রুত ১৫ বলে ১ চার ও ১ ছক্কায় ১৯ রান করে তিনি নাবীন উল হকের বলে সাজঘরে ফিরেন।

বিএনএ/এমএম

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত