27 C
আবহাওয়া
১১:২১ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » সিলেটে রায়হান হত্যা মামলা,৬ জনের বিচার শুরু

সিলেটে রায়হান হত্যা মামলা,৬ জনের বিচার শুরু

সিলেটে রায়হান হত্যা মামলা,৬ জনের বিচার শুরু

বিএনএ সিলেট : সিলেটের বন্দরবাজার ফাঁড়িতে পুলিশের নির্যাতনে যুবক রায়হান আহমেদ হত্যা মামলায় ৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেছে আদালত। সেইসঙ্গে পলাতক আসামি আব্দুল্লাহ আল নোমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর ) আসামিদের উপস্থিতিতে এ অভিযোগপত্র গ্রহণ করেন সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবদুল মোমেন।

গত ৫ই মে, আদালতে অভিযোগপত্র জমা দিয়েছিলো পিবিআই। এতে আসামি করা হয়েছে, পুলিশের বরখাস্তকৃত এসআই আকবর হোসেন ভূঁইয়া, কনস্টেবল হারুন অর রশিদ, কনস্টেবল টিটু চন্দ্র দাস ও এএসআই আশেক এলাহী এবং এসআই মো. হাসান উদ্দিনকে।

পলাতক আসামি সিলেটের স্থানীয় একটি পত্রিকার সাংবাদিক আব্দুল্লাহ আল নোমানের বিরুদ্ধে মামলার আলামত নষ্টের অভিযোগ আনা হয়েছে।

জানা যায়, অভিযোগপত্র দাখিলের প্রায় সাড়ে ৪ মাস পর  এর বিরুদ্ধে বাদীপক্ষ নারাজি না দেয়। ফলে বৃহস্পতিবার অভিযোগপত্র  গ্রহণ করে আদালত।

গত বছরের ১১ই অক্টোবর ভোরে সিলেট নগরীর আখালিয়ার এলাকার বাসিন্দা রায়হান আহমদকে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নিয়ে গিয়ে নির্যাতন করা হয়। পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান রায়হান। পরদিন কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন তার স্ত্রী তাহমিনা আক্তার তান্নী।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের