29 C
আবহাওয়া
১১:৫৪ পূর্বাহ্ণ - মে ১৭, ২০২৬
Bnanews24.com
Home » সংরক্ষিত নারী আসন:১১ দলের প্রার্থী চূড়ান্ত

সংরক্ষিত নারী আসন:১১ দলের প্রার্থী চূড়ান্ত


বিএনএ,ঢাকা:ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী চূড়ান্ত হয়েছে। জামায়াতে ইসলামী থেকে আছেন আটজন। সেই সঙ্গে একজন জুলাই শহীদের মাকে রাখা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) বিকেলে জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নেসা সিদ্দিকা এ তথ্য জানান।

সাধারণ আসনের অনুপাত অনুযায়ী এই জোট মোট ১৩টি সংরক্ষিত নারী আসন পাচ্ছে। সেখানে জামায়াতের জন্য বরাদ্দ ১১টি। বাকিগুলো অন্য জোটসঙ্গীদের।
নুরুন্নেসা সিদ্দিকা বলেন, ‘আমাদের ১১টি আসনের আটটিতে আমরা দল থেকে প্রার্থী দিয়েছি। জোটের স্বার্থে তিনটি আসন ছেড়েছি। সেখানে একজন জুলাই শহীদের মা রয়েছেন।’

মনোনয়ন পেলেন যারা- জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা, সহকারী সেক্রেটারি মারজিয়া বেগম, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক সাবিকুন নাহার মুন্নী, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক ও মহিলা বিভাগের সদস্য মারদিয়া মমতাজ, মহিলা বিভাগের সদস্য নাজমুন নাহার নীলু, সিলেটের নেত্রী মাহফুজা সিদ্দিকা, বগুড়ার নেত্রী ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাজেদা সামাদ এবং খুলনা মহানগরীর সেক্রেটারি সামসুন নাহার।

এছাড়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারী সংগঠন জাতীয় নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিন ও সদস্যসচিব মাহমুদা আলম মিতু, জাগপার চেয়ারম্যান তাসমিয়া প্রধান, বাংলাদেশ খেলাফত মজলিসের নারী মজলিসের সদস্য মাহবুবা হাকিম এবং জুলাই শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম মনোনয়ন পেয়েছেন।
বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল,ইরানও যুদ্ধ ফিরতে প্রস্তুত চট্টগ্রামে ডেভ কেয়ার ফাউন্ডেশনের ‘এডাল্ট ভ্যাকসিন’ কার্যক্রমের উদ্বোধন আবু সাঈদ হত্যা মামলার আসামি বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তার ধানের শীষ জানে ফারাক্কার সমাধান কীভাবে করতে হবে: তথ্যমন্ত্রী মেয়েদের শিক্ষা ডিগ্রি-স্নাতক পর্যন্ত বিনামূল্য করা হবে: প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন বিশেষ অভিযানে যাত্রাবাড়ী থেকে ১৯ জন গ্রেপ্তার ‘ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপর’ - মির্জা ফখরুল হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের গ্যাস মনিটরিং সিস্টেমে ইরানি হ্যাকারদের হামলা