29 C
আবহাওয়া
১:৩৯ অপরাহ্ণ - মে ১৩, ২০২৬
Bnanews24.com
Home » বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী


বিএনএ, ডেস্ক : দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে যাত্রা শুরু করল ‘বগুড়া সিটি করপোরেশন’।  সোমবার(২০এপ্রিল) বেলা ১২টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর এবার প্রথম বগুড়া সফরে গেলেন তারেক রহমান।এ সফরে সাথে রয়েছেন তার স্ত্রী ডা: জুবাইদা রহমান।

সকাল ১০টার দিকে তিনি বগুড়া সার্কিট হাউসে পৌঁছান। এরপর বগুড়া জেলা আইনজীবী সমিতির নতুন বহু তলভবন উদ্বোধন করেন। পরে বেলা ১২টার দিকে বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করেন।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ