33 C
আবহাওয়া
৬:২১ অপরাহ্ণ - এপ্রিল ২০, ২০২৬
Bnanews24.com
Home » সৌদি পৌঁছেছেন ১২৮৫৫ হজযাত্রী

সৌদি পৌঁছেছেন ১২৮৫৫ হজযাত্রী


বিএনএ ডেস্ক: ‎চলতি বছরের হজযাত্রা শুরুর প্রথম তিন দিনে বাংলাদেশ থেকে ১২ হাজার ৮৫৫ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টা পর্যন্ত মোট ৩২টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছেছেন। হজ বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

হজ ব্যবস্থাপনা নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

এ বছর বাংলাদেশ থেকে হজ পালনের সুযোগ পেয়েছেন মোট ৭৮ হাজার ৫০০ জন। এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় হজ পরিচালনার দায়িত্বে রয়েছে ৬৬০টি এজেন্সি। এর মধ্যে ৩০টি লিড এজেন্সি এবং বাকি ৬৩০টি সমন্বয়কারী হিসেবে কাজ করছে।

সৌদি আরব যাওয়ার মোট ফ্লাইট বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১০০টি, সৌদি এয়ারলাইনসের ৭৫টি এবং ফ্লাই নাস এয়ারলাইনসের ৩০টি।

সৌদি আরবে যাওয়ার ফ্লাইট শেষ হবে ২১ মে। ‎চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

বিএনএ/শাম্মী

 

Loading


শিরোনাম বিএনএ