29 C
আবহাওয়া
১২:৪৭ অপরাহ্ণ - মে ১৭, ২০২৬
Bnanews24.com
Home » পাকিস্তানে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল, তেহরান সাড়া দিচ্ছে না

পাকিস্তানে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল, তেহরান সাড়া দিচ্ছে না


বিএনএ,ডেস্ক:
ইরানের সঙ্গে নতুন দফার আলোচনার জন্য একটি উচ্চপর্যায়ের মার্কিন প্রতিনিধিদল পাকিস্তানে পাঠানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিনিধি দলটি সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যা নাগাদ ইসলামাবাদে পৌঁছাবে বলে ট্রাম্প জানান।

হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, এই প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

যুক্তরাষ্ট্র আলোচনার আগ্রহ প্রকাশ করলেও ইরান এখন পর্যন্ত এতে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেনি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, এই মুহূর্তে পরবর্তী কোনো দফার আলোচনার পরিকল্পনা বা সিদ্ধান্ত তাদের নেই।
ইরানি কর্মকর্তাদের মতে, যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধ বহাল থাকা অবস্থায় কোনো ধরনের সংলাপে বসতে রাজি নয় তেহরান।

এর আগে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে প্রথম দফার আলোচনা অনুষ্ঠিত হয়েছিল, যা প্রায় ২১ ঘণ্টা স্থায়ী ছিল। তবে সেই দীর্ঘ আলোচনায় কোনো শান্তিচুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি।
বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
৩ উইকেট হারিয়ে চাপে পাকিস্তান হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল,ইরানও যুদ্ধ ফিরতে প্রস্তুত চট্টগ্রামে ডেভ কেয়ার ফাউন্ডেশনের ‘এডাল্ট ভ্যাকসিন’ কার্যক্রমের উদ্বোধন আবু সাঈদ হত্যা মামলার আসামি বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তার ধানের শীষ জানে ফারাক্কার সমাধান কীভাবে করতে হবে: তথ্যমন্ত্রী মেয়েদের শিক্ষা ডিগ্রি-স্নাতক পর্যন্ত বিনামূল্য করা হবে: প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন বিশেষ অভিযানে যাত্রাবাড়ী থেকে ১৯ জন গ্রেপ্তার ‘ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপর’ - মির্জা ফখরুল হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু