20 C
আবহাওয়া
৬:৫৭ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » সিঙ্গাপুর যাচ্ছেন অপু বিশ্বাস

সিঙ্গাপুর যাচ্ছেন অপু বিশ্বাস

সিঙ্গাপুরে যাচ্ছেন অপু বিশ্বাস

বিএনএ, ডেস্ক: জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস বহু হিট সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের। শাকিব খানের সঙ্গে অভিনয় করে পেয়েছেন আকাশছোঁয়া সফলতা। অপু বিশ্বাসের ব্যস্ততার শেষ নেই। তাকে প্রায়ই দেখা যায় নানারকম শো’তে অংশ নিতে।

প্রবাসী বাঙালিদের আনন্দ দিতে কয়েক দিন আগে তিনি যুক্তরাষ্ট্র সফর করেন। এবার সিঙ্গাপুর যাচ্ছেন এই অভিনেত্রী। আগামী ২ সেপ্টেম্বর সিঙ্গাপুরে একটি অনুষ্ঠানে অংশ নেবেন অপু। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

আরও পড়ুন: তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে

অপু জানান, আগামী ১ সেপ্টেম্বর সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেবেন।

সিঙ্গাপুরে বাংলাদেশ সোসাইটির উদ্যোগে কনসার্টের আয়োজন করা হচ্ছে। সেখানে একটি অনুষ্ঠানে যোগ দেবেন অপু। এতে আরও অংশ নেবেন সংগীতশিল্পী মনির খান, সৈয়দ অমি, আকাশ সেন, চিত্রনায়িকা আঁচল আঁখি, বেলী ও রাহি।

অপু বিশ্বাস অভিনীত সর্বশেষ ‘লাল শাড়ি’ সিনেমাটি গত ঈদে মুক্তি পায়। সরকারি অনুদানের সিনেমাটি অভিনয়ের পাশাপাশি প্রযোজনা করেন তিনি।

আরও পড়ুন: ঢামেকে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

বিএনএনিউজ/বিএম/হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী