18 C
আবহাওয়া
৭:১১ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে

তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে

তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে

বিএনএ, ঢাকা: গত কয়েকদিনে বৃষ্টিপাতের পরিমাণ কমে এসেছে। মঙ্গলবার (২৯ আগস্ট) আবহাওয়া অধিদপ্তরের ৪৪টি স্টেশনের মাত্র সাতটিতে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টি কমে যাওয়ায় গতকাল দেশের ১৪টি জেলায় বয়ে গেছে তাপপ্রবাহ। বুধবারও (৩০ আগস্ট) তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, লালমনিরহাট ও রংপুর জেলার বন্যা পরিস্থিতি আজও স্থিতিশীল থাকতে পারে। এ ছাড়া তিস্তা নদীর পানিও স্থিতিশীল থাকতে পারে। তবে ধরলা ও দুধকুমারের পানি কমতে পারে। এদিকে যমুনা নদীর পানি গাইবান্ধার ফুলছড়ি, জামালপুরের বাহাদুরাবাদ ও টাঙ্গাইলের পোড়াবাড়ী পয়েন্টে বিপদসীমার কাছাকাছি থাকতে পারে আজ।

আরও পড়ুন: ঢামেকে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

আবহাওয়া অফিস জানায়, খুলনা বিভাগের ১০ জেলা এবং ফরিদপুর, পাবনা, সিরাজগঞ্জ ও নীলফামারীর সৈয়দপুরের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ আজ অব্যাহত থাকতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আজ বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং অন্য বিভাগগুলোর দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। রাতের তাপমাত্রা থাকতে পারে প্রায় অপরিবর্তিত।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, বৃষ্টি এখন কম থাকলেও ২ সেপ্টেম্বর (শনিবার) থেকে আবার কিছুটা বাড়তে পারে। তখন তাপমাত্রা আবার কমে আসতে পারে।

মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল পাবনার ঈশ্বরদীতে, ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় ঢাকার তাপমাত্রা ছিল ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন: ঝুঁকিপূর্ণ নালায় বাঁশের নিরাপত্তা বেষ্টনী!

বিএনএনিউজ/বিএম/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী