26 C
আবহাওয়া
৫:৩৪ অপরাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৬
Bnanews24.com
Home » লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন

লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন


বিএনএ, বান্দরবান : বান্দরবানের লামা উপজেলায় ভারী স্কেভেটর বহনকারী একটি ট্রাকের ভারে বেইলি সেতু ভেঙে পড়েছে। এতে আজিজনগর ও গজালিয়া এই দুটি ইউনিয়নের অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে গজালিয়া সড়কের  ছয়মাইল এলাকায় এ ঘটনা ঘটে।

সড়ক বিভাগ ও স্থানীয় সূত্র জানায়, লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের ছয়মাইল নামক স্থানে ভারী এক্সকাভেটর নিয়ে একটি ট্রাক বেইলি সেতু পার হওয়ার সময় সেতুটি ভেঙে পড়ে। এতে ট্রাক ও এক্সকাভেটরটি নিচের খাদে পড়ে যায়। তবে এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

আকস্মিকভাবে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় দুই ইউনিয়নের যাতায়াত ও পণ্য পরিবহনে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।

ড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী টোয়েন চাকমা বলেন, দ্রুত ভেঙে পড়া সেতুটি মেরামত করা হবে। যান চলাচল স্বাভাবিক করতে বিকল্প সড়ক তৈরির কাজ শুরু হয়েছে। আগামী দুয়েক দিনের মধ্যে সড়কটি চালু করা সম্ভব হবে বলে আশা করছি।

বিএনএনিউজ/মুন্না।

Loading


শিরোনাম বিএনএ
লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স