বিএনএ, ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে শুরু হয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক।
আজ বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভা কক্ষে এ বৈঠক শুরু হয়। বৈঠক এখনো চলছে।
একনেক সভায় অনুমোদনের জন্য মোট ১২টি প্রকল্প উপস্থাপন করা হচ্ছে। এর মধ্যে ৪টি সম্পূর্ণ নতুন এবং বাকি ৮টি সংশোধিত প্রকল্প, যেগুলোর ব্যয় ও মেয়াদ বৃদ্ধির প্রস্তাব নিয়ে বিশ্লেষণ করা হবে।
পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, আজকের বৈঠকে আলোচ্যসূচির শীর্ষে রয়েছে জনগুরুত্বপূর্ণ কয়েকটি বড় প্রকল্প।
বিএনএ/শাম্মী
![]()

