24 C
আবহাওয়া
৫:৫৪ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » ঢামেকে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

ঢামেকে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

ঢামেকে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

বিএনএ, ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আবুল কাশেম (৬৫) নামে এক হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ আগস্ট) রাত পৌনে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মেডিসিন ওয়ার্ডে তার মৃত্যু হয়।

কারারক্ষী মামুন জানান, স্ত্রী হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি ছিলেন তিনি। বেশ কিছুদিন কয়েদি হিসেবে কারাভোগের পর অসুস্থ হয়ে পড়লে মাসখানেক আগে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে আনা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তিনি মারা যান।

আরও পড়ুন: ঢাকা ডাইংয়ে সাময়িক গ্যাস সরবরাহ বন্ধ

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) মাসুদ মিয়া বলেন, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় এক কয়েদির মৃত্যু হয়েছে। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। পরে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করবে কারা কর্তৃপক্ষ।

আরও পড়ুন: ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের

বিএনএনিউজ/বিএম/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে