29 C
আবহাওয়া
১০:৪১ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » সীতাকুণ্ডে হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

সীতাকুণ্ডে হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

সীতাকুণ্ডে হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ডে হাত-পা বাঁধা অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ২২ বছর বলে জানিয়েছে পুলিশ।

রোববার (৩০ জুলাই) দুপুরে উপজেলার বার আউলিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সীতাকুণ্ড মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবু সাঈদ বলেন, মহাসড়কের পাশে এক যুবকের মরদেহ পরে থাকার খবর পেয়ে আমি এসে মরদেহটি উদ্ধার করি। এখনো তার পরিচয় পাওয়া যায়নি। নিহতের বয়স আনুমানিক ২২।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, ওই যুবককে হাত-পা বেঁধে, ঘাড় ভেঙে হত্যা করা হয়েছে। আমরা পরিচয় জানার চেষ্টা করছি। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হবে।

বিএনএনিউজ/বিএম/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের