25 C
আবহাওয়া
১০:৫১ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » ১৩ দিন পেছালো দেওয়ানগঞ্জ পৌরসভার নির্বাচন

১৩ দিন পেছালো দেওয়ানগঞ্জ পৌরসভার নির্বাচন

১৩ দিন পেছালো দেওয়ানগঞ্জ পৌরসভার নির্বাচন

বিএনএ, জামালপুর : জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার নির্বাচনে ভোট গ্রহণের তারিখ আরও ২৩ দিন পিছিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। ১৪ জুলাই এর পরিবর্তে দেওয়ানগঞ্জ পৌরসভার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২৭ জুলাই । দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রির্টানিং অফিসার কামরুন্নাহার শেফা সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। বিগত তফসিল অনুযায়ি দেওয়ানগঞ্জ পৌরসভার নির্বাচনে মেয়র পদে ৪ জন,সংরক্ষিত কাউন্সিলর পদে ১৮ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জানা যায়, জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়াদ শেষ হওয়ায় তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন। ফলে আওয়ামীলীগের দলীয় প্রার্থী ফারিন হোসেন দিদার(নৌকা), আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী শেখ নুরুন্নবী অপু(জগ), আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী সাবেক মেয়র শাহনেওয়াজ শাহান শাহ ( খেজুর গাছ) ও বিএনপির দলীয় প্রার্থী সাদেক আক্তার নেওয়াজী(ধানের শীষ) প্রার্থী হন। মেয়র পদে ৪ জনসহ সংরক্ষিত কাউন্সিলর পদে ১৮ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৪০ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়ে প্রতীক নিয়ে মাঠে নামেন। তফসিল অনুযায়ি চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ভোট গ্রহনের তারিখ ছিলো। কিন্তু আদালতের নির্দেশনা মোতাবেক ২৬ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন ভোট গ্রহন স্থগিত করতে বাধ্য হয়। থেমে যায় নির্বাচনী প্রচারনা। মামলার জট কেটে আবারও ভোট গ্রহনের তারিখ ঘোষনা করেন নির্বাচন কমিশন। দ্বিতীয় দফায় ভোট গ্রহনের তারিখ ঘোষনা হয় চলতি বছরের ৩১ মার্চ। কিন্তু মামলা জটিলতার কারণে আবারও ভোট গ্রহন স্থগিত করে নির্বাচন কমিশন। তিন মাস পর আবারও দেওয়ানগঞ্জ পৌরসভার নির্বাচনে ভোট গ্রহনের তারিখ ঘোষনা করেছেন ১৪ জুলাই। চতুর্থ দফায় আবারও ভোট গ্রহনের তারিখ পরিবর্তন করেছে নির্বাচন কমিশন। নতুন তারিখ ২৭ জুলাই। ৩০ জুন সন্ধ্যায় সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রির্টানিং অফিসার কামরুন্নাহার শেফা।
বিএনএ/ এম শাহীন আল আমীন , ওজি

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের