25.8 C
আবহাওয়া
৯:১৩ পূর্বাহ্ণ - জুলাই ২৭, ২০২৬
Bnanews24.com
Home » লকডাউনে দোকান খোলা রাখায় ১০ ব্যবসায়ীকে জরিমানা

লকডাউনে দোকান খোলা রাখায় ১০ ব্যবসায়ীকে জরিমানা

চট্টগ্রামে পাহাড় কাটায় ৭ লক্ষ টাকা জরিমানা

বিএনএ,চট্টগ্রাম: করোনার বিস্তার রোধে সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় চট্টগ্রামে ১০ ব্যবসায়ীকে ৬ হাজার ২শ’ টাকা  জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুন) চট্টগ্রাম নগরের চান্দগাঁও ও চকবাজার এলাকায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করে।

অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) জাহানারা ফেরদৌস। এসময় সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারি ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদান করে।

স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস বলেন, সরকার ঘোষিত নির্দেশনা না মানায় ১০ ব্যবসায়ীকে ৬ হাজার ২শ’ টাকা জরিমানা করা হয়েছে। এসময় মাস্ক বিতরণ ও জনসচেতনতামূলক প্রচারণাও চালানো হয়েছে। করোনা সংক্রমণ রোধে চসিকের অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত জুলাইয়ের ২৫ দিনে দেশে রেমিট্যান্স এলো ২৭ হাজার কোটি টাকার বেশি বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক শনাক্ত ফেরদৌস, শাওন, আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই সেনা কর্মকর্তাদের পদোন্নতি হওয়া উচিত: প্রধানমন্ত্রী সাঙ্গু নদীতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার খুলশীতে কিশোর গ্যাংয়ের হামলায় দুই এসআইসহ ৭ পুলিশ আহত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ - স্বরাষ্ট্রমন্ত্রী পরাজয়ের পর অবশেষে দেখা দিলেন মেসি জিয়া পরিবারের বিশ্বস্ত আইরিন খানই কী পরবর্তী রাষ্ট্রপতি?