29 C
আবহাওয়া
১০:৪২ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » সীতাকুণ্ডে মন্দির থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

সীতাকুণ্ডে মন্দির থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

সীতাকুণ্ডে মন্দির থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ডে গলায় ফাঁসরত অবস্থায় অজ্ঞাত (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ মে) বিকালে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের পাহাড়ের পাদদেশে বাড়বানাল অগ্নিকুণ্ড মন্দিরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের পাহাড়ের পাদ দেশে বাড়বানাল অগ্নিকুণ্ড মন্দিরে ঘরের কাঠের আড়ালের সাথে গামছা পেছিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক ব্যক্তি। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে সীতাকুণ্ড থানার এসআই সাজিব মরদেহটি উদ্ধার করে মৃতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) মর্গে প্রেরণ করেন।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ জানান, বাড়বানাল অগ্নিকুণ্ড মন্দিরে ঘরের কাঠের আড়ালের সাথে গামছা পেছিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক ব্যক্তি। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে প্রেরণ করি। থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের