29 C
আবহাওয়া
১০:২৩ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে নিখোঁজ শিশু উদ্ধার, গ্রেপ্তার ৪

চট্টগ্রামে নিখোঁজ শিশু উদ্ধার, গ্রেপ্তার ৪

চট্টগ্রামে নিখোঁজ শিশু উদ্ধার, গ্রেপ্তার ৪

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার মধ্যম মোহরা এলাকা থেকে নিখোঁজ আড়াই বছরের শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এ সময় মো. হাশেম (২৯) নামে এক যুবক পালিয়ে গেছে।

শুক্রবার (২৮ এপ্রিল) হাটহাজারী উপজেলার ছিপাতলী এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- বায়েজিদ বোস্তামি থানার আব্দুল মালেকের ছেলে মো. নুর ইসলাম ওরফে মুরাদ (২৪), একই থানার বালুচরা এলাকার আবদুল মালেকের ছেলে মো. জুয়েল (১৯), হাটহাজারী উপজেলার আলীপুর এলাকার মৃত আবদুল বারেকের ছেলে মো. রাসেল (৩৭) ও একই উপজেলার ছিফাতলী এলাকার নাজিম উদ্দিনের স্ত্রী রিমা আক্তার (৩০)।

চান্দগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) জামাল আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ২৫ এপ্রিল দুপুরে মধ্যম মোহরা এলাকায় খেলতে বের হয় শিশু মাহিম। পরে বিভিন্ন জায়গায় তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করেন তার মা মোছাম্মৎ পারুল বেগম। এ ঘটনায় ওই এলাকার বিভিন্ন সিসিটিভি ফুটেজ যাচাই করে শুক্রবার সকালে মো. নুর ইসলাম ও মো. জুয়েল নামে দুইজনকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের দেওয়া তথ্যমতে- হাটহাজারী উপজেলার ছিপাতলী এলাকা থেকে রাসেল ও রিমা আক্তারের কাছ থেকে ওই শিশুকে উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, এ সময় জুয়েলের কাছ থেকে একটি সিএনজি অটোরিক্সা ও নুর ইসলামের কাছ থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। উদ্ধার মোটরসাইকেলটি শিশু মাহিমকে বিক্রি করে যে টাকা পাবে, সেই টাকা পাওয়ার আগেই কেনা হয়েছিল। আসামি জুয়েলের বিরুদ্ধে বায়েজিদ থানায় ও পটিয়া থানায় দুটি মামলা রয়েছে।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের