32 C
আবহাওয়া
৪:৩২ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » রাবির নির্মাণাধীন ভবনের ছাদ ধস, হতাহতের শঙ্কা

রাবির নির্মাণাধীন ভবনের ছাদ ধস, হতাহতের শঙ্কা


বিএনএ, রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নির্মাণাধীন ১০ তলাবিশিষ্ট শহীদ এ.এইচ.এম. কামরুজ্জামান হলের একাংশ ধসে পড়েছে। এতে ৫/৬ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

শ্রমিকদের ভাষ্যমতে, এখনো ২/৩ জন শ্রমিক নিখোঁজ আছে। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট উদ্ধার কাজ শুরু করেছে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল সোয়া ১২টায় এ ঘটনা ঘটে।

ঘটনাস্থল ঘুরে দেখা যায়, নির্মাণাধীন হলের উত্তর-পূর্ব কোণের ভবনের দ্বি-তলার বিমগুলো ধসে পড়েছে। ছিটকে পড়েছে ঢালাইগুলো। ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট উদ্ধার কাজ শুরু করেছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ছেলেদের আবাসিক হলের ছাদের জন্য বিমগুলোর ঢালাই কাজ চলছিল। এসময় অনাকাঙ্ক্ষিতভাবে বিমগুলো ধসে পড়ে। আহত শ্রমিকদের দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। পরে আমরা বিস্তারিত জানাব।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম বলেন, এমন ঘটনা ভীষণভাবে অপ্রত্যাশিত। যারা আহত হয়েছেন তাদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কয়েকজন সহকারী প্রক্টর তাদের সাথে হাসপাতালে আছেন। কেউ নিখোঁজ আছে কি না তা আমরা এখনো জানি না। এখন উদ্ধার কাজ আগে, পরে আমরা বিস্তারিত জানাব।

বিএনএ/সাকিব, এমএফ/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত