29 C
আবহাওয়া
১০:২১ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ঝিনাইদহে চা দোকানিকে কুপিয়ে হত্যা

ঝিনাইদহে চা দোকানিকে কুপিয়ে হত্যা

ঝিনাইদহে চা দোকানিকে কুপিয়ে হত্যা

বিএনএ ঝিনাইদহঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের ধান্যহাড়িয়া গ্রামে জীবন চৌধুরী ওরফে টিটন (৩০) নামের এক চা দোকানিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা ।
সোমবার(২৮ নভেম্বর) রাত সাড়ে ১১ টার দিকে যশোর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত টিটন ওই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে মহেশপুরসহ বিভিন্ন থানায় প্রতারণাসহ একাধিক মামলা রয়েছে‌।
যাদবপুর ইউনিয়নের চেয়ারম্যান সালাহ উদ্দিন জানান, টিটন বাড়ির পাশের নিজের চায়ের দোকানে বসে ছিল। সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ৩ টি মোটরসাইকেল যোগে কয়েকজন ব্যক্তি এসে তাকে কুপিয়ে ফেলে রেখে চলে যায়। স্বজনরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে প্রথমে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এরপর তার শারীরিক অবস্থার অবনতি হলে যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করে চিকিৎসক। যশোর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।
মহেশপুর থানার ওসি সেলিম মিয়া বলেন, পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড বলে ধারণা করছি। এই ঘটনা সাথে যারা জড়িত তাদের চিহ্নিত করে দ্রুতই গ্রেফতার করা হবে।

 

বিএনএ/ আতিক রহমান , ওজি 

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের