29 C
আবহাওয়া
১০:৩০ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ঝিনাইদহে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ শীর্ষক কর্মশালা

ঝিনাইদহে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ শীর্ষক কর্মশালা

ঝিনাইদহে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ শীর্ষক কর্মশালা

বিএনএ ঝিনাইদহঃঝিনাইদহে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট’র (বিএফআইইউ) তত্বাবধানে শনিবার সকালে শহরের ফুড সাফারি মিলানয়তনে এ কর্মশালার আয়োজন করে ডাচ্ বাংলা ব্যাংক।

ডাচ্ বাংলা ব্যাংক’র ক্যামেলকো ও ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিএফআইইউ’র অতিরিক্ত পরিচালক মাসুদ রানা।

বক্তব্য রাখেন বিএফআইইউ’র যুগ্ম পরিচালক আল আমীন রিয়াদ ও এফ এম সালেহ উদ্দিন, ডাচ্ বাংলা ব্যাংক ঝিনাইদহ শাখার ব্যবস্থাপক সাইদুর রহমান। কর্মশালায় জেলায় অবস্থিত ২৯ টি ব্যাংকের ৬৫ জন কর্মকর্তা অংশ নেয়। দিনব্যাপী কর্মশালায় অংশ নেয়া কর্মকর্তাদের মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে জ্ঞান অর্জন ও নিজ নিজ কর্মক্ষেত্রে তার প্রয়োগের জন্য নানা প্রশিক্ষণ প্রদান করা হয়।

বিএনএ/ আতিক, ওজি

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের