32 C
আবহাওয়া
৪:১৬ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » নবী-গুলবাদিনের ব্যাটিংয়ে ১৪৮ রানের লক্ষ্য দিল পাকিস্তানকে

নবী-গুলবাদিনের ব্যাটিংয়ে ১৪৮ রানের লক্ষ্য দিল পাকিস্তানকে

রনবী-গুলবাদিনের ব্যাটিংয়ে ১৪৮ রানের লক্ষ্য দিল পাকিস্তানকে

বিএনএ,স্পোর্টসডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের গ্রুপ টু এর ম্যাচে পাকিস্তানকে ১৪৮ রানের টার্গেট দিয়েছে আফগানিস্তান।শুক্রবার(২৯ অক্টোবর) দুবাই আন্তর্জাতিক স্টেড়িয়ামে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে।

টস জিতে ব্যাট করতে নেমে পাকিস্তানের বোলারদের দাপুটে বোলিংয়ে ১২ ওভার ৫ বলে ৭৬ রান তুলতে ৬ উইকেট হারায় আফগানিস্তান। সপ্তম উইকেটে মোহাম্মদ নবী ও গুলবাদিন নায়েবের ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ১৪৭ রান সংগ্রহ করে তারা।

ম্যাচের শুরুর দ্বিতীয় ওভারে জাজাইকে হারায় আফগানিস্তান। ইমাদের বলে হারিসের হাতে ক্যাচ দিয়ে আউট হয় এই বাঁ-হাতি ওপেনার। দলীয় ১৩ রানের মাথায় আরেক ওপেনার শেহজাদকে হারিয়ে চাপে পড়ে তারা।চাপে রেখে আরও দূর্দান্ত বোলিং করে দ্রুত গুরবাজ, আশগার,নাজিবুল্লা ও কারিম জানাতকে সাজঘরে ফেরত পাঠান হারিস,ইমাদ,হাসান ও শাহীন আফ্রিদিরা ।দলীয় রান তখন ১২ ওভার ৫ বলে ৬ উইকেটে ৭৬ ।

এরপর নবী ও গুলবােদিন ঝড়ো গতিতে রান তুলে ১৪৭ রানের ফাইটিং স্কোর দাঁড় করায় পাকিস্তানের বিপক্ষে। নবী ৩২ বলে ৫ চারে ৩৫ , গুলবাদিন ২৫ বলে ৪ চার ও ১ ছক্কায় ৩৫ রান করে অপরাজিত থাকেন।

বিএনএ/এমএম

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত