25 C
আবহাওয়া
৭:৩১ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » সাগরে ট্রলারডুবি: ৩ জনের মরদেহ উদ্ধার

সাগরে ট্রলারডুবি: ৩ জনের মরদেহ উদ্ধার

ট্রলারডুবি

বিএনএ, বরগুনা : বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ তিন জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৯ সেপ্টম্বর) সকাল ৮টার দিকে বরগুনার পাথরঘাটা সংলগ্ন বিষখালী ও বলেশ্বর নদীর মোহনা এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

ট্রলারমালিক আব্দুর রাজ্জাকের বরাত দিয়ে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলারমালিক সমিতির সহ-সভাপতি আবুল হোসেন ফরাজী টালার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত জেলেরা হলেন- পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের চরলাঠিমারা এলাকার হোচেন আলীর ছেলে ইব্রাহিম (২৮), তোতা মিয়ার ছেলে মনির (২২) ও বাদুরতলা এলাকার আব্দুল কুদ্দুস মুন্সির ছেলে সরোয়ার (২৫)।
এর আগে, উত্তাল সমুদ্র থেকে তীরে ফেরার সময় মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে বঙ্গোপসাগরের দক্ষিণ আশার চর এলাকায় ১১ জন জেলে নিয়ে এফবি আল্লাহর দান নামের একটি মাছ ধরার ট্রলার ডুবে যায়।

এ ঘটনায় ওই ট্রলারে থাকা ১১ জেলের মধ্যে ৮ জেলেকে উদ্ধার করা হলেও তিন জেলে নিখোঁজ ছিলেন। পরে বুধভার ডুবে যাওয়া ট্রলারের ভেতর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের