27 C
আবহাওয়া
১১:২৭ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ঝিনাইদহে ১০ অবৈধ ডেন্টাল কেয়ার বন্ধ ঘোষণা

ঝিনাইদহে ১০ অবৈধ ডেন্টাল কেয়ার বন্ধ ঘোষণা


বিএনএ, ঝিনাইদহ : ঝিনাইদহে সরকারের স্বাস্থ্য দপ্তরের নির্দেশনায় নামসর্বস্ব অবৈধভাবে গড়ে উঠা ডেন্টাল কেয়ারের বিরুদ্ধে অভিযান শুরু করেছে স্বাস্থ্য বিভাগ। ইতোমধ্যে শহরের বিভিন্ন এলাকার ১০ টি অবৈধ ডেন্টাল কেয়ার বন্ধ করে দিয়েছে সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।

সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা: মিথিলা ইসলাম জানান, স্বাস্থ্য দপ্তরের নির্দেশনায় রোববার বিকাল থেকে রাত পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পাগলাকানাই এলাকায় মাওয়া ডেন্টাল, এমএম ডেন্টাল ও সম্রাট ডেন্টাল, অগ্নিবীণা সড়কে আহম্মদীয়া ডেন্টাল, চঞ্চল ডেন্টাল, রণিসহ ৭টি ও আরাপপুর এলাকার আশা, ফজের ডেন্টাল ও স্বর্ণা ডেন্টাল ক্লিনিক বন্ধ করে দেওয়া হয়। এ সব ডেন্টাল ক্লিনিকের বৈধ কোন কাগপত্র ছিল না।

অভিযানে ডা: মিথিলা ইসলাম ছাড়াও মেডিকেল অফিসার ডা: আসিফ আহমেদ, ডা: ফয়সাল আহমেদ ও সেনেটারী ইন্সটেক্টর নারায়ণ চন্দ্র বিশ্বাস উপস্থিত ছিলেন।:

বিএনএনিউজ/আতিক রহমান/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের