30 C
আবহাওয়া
১২:৩৮ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত ১০৪

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত ১০৪

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত ১০৪

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে এদিন ডেঙ্গু শনাক্ত হয়েছে ১০৪ জনের। শনিবার (২৯ জুলাই) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, ডেঙ্গু আক্রান্ত হিসেবে হাসপাতালে ভর্তি রয়েছে ২৭৭ জন। এর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৭২ জন, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ৩০ জন এবং জেলার অন্যান্য হাসপাতালগুলোতে ১৭৫ জন ভর্তি রয়েছেন।

এছাড়া বছরের শুরু থেকে এ পর্যন্ত বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ২৭১ জন।

এদিকে জেলায় এ বছরের শুরু থেকে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৫৪৮ জনে এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে মোট ২৫ জনে।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
দেশে ফিরতে নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত