31 C
আবহাওয়া
৭:২৬ অপরাহ্ণ - আগস্ট ২৮, ২০২৬
Bnanews24.com
Home » বাংলাবান্ধা বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

বাংলাবান্ধা বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

বাংলাবান্ধা বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

বিএনএ, পঞ্চগড়: পবিত্র আশুরা উপলক্ষে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে একদিন পাথরসহ সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। শনিবার (২৯ জুলাই) দুপুরে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত-ই- খুদা মিলন বন্ধের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, মুসলিম সম্প্রদায়ের পবিত্র আশুরা বা মহরম উপলক্ষে উভয় দেশের ব্যবসায়ী, সিঅ্যান্ডএফ ও সংশ্লিষ্টদের যৌথ সিদ্ধান্তে শনিবার সকাল থেকে বন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। রোববার (৩০ জুলাই) সকাল থেকে যথারীতি বন্দরের সব কার্যক্রম শুরু হবে।

বাংলাবান্ধা স্থলবন্দরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, ইমিগ্রেশন) নজরুল ইসলাম জানান, বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক রয়েছে।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু বান্দরবানে বন্যাদুর্গত কৃষকদের মাঝে আমন ধানের চারা বিতরণ নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৪৬৯ বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ছাগলনাইয়া শহীদ মুন্না স্মৃতি সংসদ'র উদ্যোগে নবগঠিত ছাত্রদলের কমিটিকে সংবর্ধনা ৪ হাজার এসআই ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু '‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌মক্কা প্যাক্ট নিয়ে কারও শ্বাসকষ্টে ভোগার কারণ নেই' সংসদ অভিমুখে কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের