29 C
আবহাওয়া
১:২১ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » দক্ষিণ কোরিয়ার টহল উড়োজাহাজ বিধ্বস্ত

দক্ষিণ কোরিয়ার টহল উড়োজাহাজ বিধ্বস্ত


বিএনএ, বিশ্ব ডেস্ক : দক্ষিণ কোরিয়ায় নৌবাহিনীর একটি সামুদ্রিক টহল উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে চার আরোহীর সবাই নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ মে) একথা জানিয়েছে কর্তৃপক্ষ।

নিহত চারজনের মধ্যে দু’জন অফিসার এবং দু’জন নন-কমিশনড অফিসার ছিলেন।

দক্ষিণ কোরিয়ার নৌবাহিনী জানিয়েছে, উড়োজাহাজটি উড্ডয়নের প্রায় ছয় মিনিট পর স্থানীয় সময় দুপুর ২টার ঠিক আগে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর পোহাংয়ের কাছে একটি পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়।

নৌবাহিনী জানিয়েছে, সামুদ্রিক টহল উড়োজাহাজটি যখন উড্ডয়ন এবং অবতরণের প্রশিক্ষণ নিচ্ছিল তখন এটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত