32 C
আবহাওয়া
৫:৩৭ অপরাহ্ণ - অক্টোবর ৬, ২০২৬
Bnanews24.com
Home » বেসরকারি মেডিকেল ভর্তিতে বাধ্যতামূলক হচ্ছে ডোপ টেস্ট

বেসরকারি মেডিকেল ভর্তিতে বাধ্যতামূলক হচ্ছে ডোপ টেস্ট

বেসরকারি মেডিকেল ভর্তিতে বাধ্যতামূলক হচ্ছে ডোপ টেস্ট

বিএনএ, ঢাকা: দেশের বেসরকারি মেডিকেল ভর্তিতে বাধ্যমূলক হচ্ছে ডোপ টেস্ট (শরীরে কোনো নির্দিষ্ট মাদকের উপস্থিতির নির্ণায়ক পরীক্ষা)। এ ছাড়া, দেশে প্রথমবারের মতো এবার অটোমেশন পদ্ধতিতে শিক্ষার্থী ভর্তি করা হবে বেসরকারি মেডিকেলে।

সোমবার (২৯ মে) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক (চিকিৎসা শিক্ষা) ডা. মুজতাহিদ মুহাম্মদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

২০২২-২৩ শিক্ষাবর্ষের বেসরকারি মেডিকেলে ভর্তি বিজ্ঞপ্তি আগামী ৪ অথবা ৫ জুন প্রকাশ করা হবে। বিজ্ঞপ্তি প্রকাশের পর ভর্তির আবেদন-গ্রহণ করা হবে সাত দিন। আবেদন-গ্রহণ শেষে ৭২ ঘণ্টার মধ্যে শিক্ষার্থীদের মেডিকেল কলেজ নির্ধারণ করে দেওয়া হবে জানানো হয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে।

ডা. মুজতাহিদ মুহাম্মদ হোসেন জানান, বেসরকারি মেডিকেলে ভর্তিতে ডোপ টেস্ট বাধ্যতামূলক করার বিষয়ে আগে থেকেই নির্দেশনা দেওয়া আছে। এবার আমরা তা তদারকি করব। মেডিকেল কলেজগুলোকে শিক্ষার্থীদের ডোপ টেস্টের রিপোর্ট সংরক্ষণ করতে বলা হয়েছে।

অন্যদিকে, ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে বেসরকারি মেডিকেলে ভর্তিতে অটোমেশন পদ্ধতি চালু করতে যাচ্ছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। অনিয়ম ও অর্থের বিনিময়ে অমেধাবীদের ভর্তির সুযোগ বন্ধে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, এবার এমবিবিএস ভর্তি পরীক্ষায় পাস নম্বর ৪০। পূর্বে ৪০ নম্বর পেলেই বেসরকারি মেডিকেল ভর্তির যোগ্য বলে বিবেচনা করা হতো। তবে এবার সেই পদ্ধতি বাতিল করা হয়েছে। বেসরকারি মেডিকেলে ভর্তির ক্ষেত্রে কেবল ৪০ পেলেই হবে না, মেধাক্রমে থাকতে হবে ৩৪ হাজারের মধ্যে।

এ প্রসঙ্গে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. টিটো মিঞা জানান, এর আগে অভিযোগ ছিল অর্থের বিনিময়ে কম নম্বরধারী শিক্ষার্থীরা প্রাইভেট মেডিকেলে ভর্তি হয়। সেই অভিযোগ এবার থাকবে না; এবার ভর্তি হবে অটোমেশন প্রক্রিয়ায়।

উল্লেখ্য, ২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা গত ১০ মার্চ অনুষ্ঠিত হয়েছে। গত ১২ মার্চ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। দেশের ৩৭টি সরকারি মেডিকেলে আসন ৪ হাজার ৩৫০টি রয়েছে। আর ৭২টি বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাবেন ৬ হাজার ১৬৮ জন।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
মৃত্যুর ১৪ বছর পর ফাঁস হলো আখতারুজ্জামান বাবুর জাপানি বিয়ে! চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ ‘মক্কা-মদিনা ছাড়া পুরো সৌদি আরব হামলার জন্য উন্মুক্ত’- হুথি বিদ্রোহীদের হুঁশিয়ারি ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সাধারণ ছুটি ঘোষণা শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী চিকিৎসায় নোবেল পেলেন যুক্তরাষ্ট্র-জার্মানির ৩ বিজ্ঞানী ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লংমার্চ হামলা-ভাঙচুরের মামলায় মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিনের জামিন কারা অধিদপ্তরের নতুন মহাপরিদর্শক আনোয়ারুল কবীর ঢামেকে বাথরুম থেকে তরুণীর মরদেহ উদ্ধার