27 C
আবহাওয়া
৪:০৪ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় ভ্যারিয়েন্ট এ আক্রান্ত-৭, ২৪ ঘন্টায় মৃত্যু-৪

চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় ভ্যারিয়েন্ট এ আক্রান্ত-৭, ২৪ ঘন্টায় মৃত্যু-৪

চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় ভ্যারিয়েন্ট এ আক্রান্ত-৭, ২৪ ঘন্টায় মৃত্যু-৪

বিএনএ,চাঁপাইনবাবগঞ্জ: করোনা সংক্রমন বৃদ্ধি প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ জেলায় ৭ দিনের কঠোর লকডাউনের শনিবার ছিল ৫ম দিন।মফস্বলে কঠোরভাবে লকডাউন কার্যকরে মাঠে তৎপর রয়েছে জেলা প্রশাসন এবং জেলা পুলিশের বিভিন্নস্তরের কর্মকর্তা ও সদস্যরা। জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে এবং জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রশাসনের তৎপরতা দেখা গেছে। লকডাউনে দূরপাল্লার ও আন্তঃজেলা বাস এবং ট্রেনসহ যানবাহন বন্ধ রয়েছে। মার্কেট ও দোকানপাট বন্ধ আছে। দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর সোনামসজিদ স্থলবন্দরে কার্যক্রম স্বাভাবিক গতিতেই চলছে।

শনিবার সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, জেলায় গত ২৪ ঘন্টায় ৪ জনের মৃত্যু হয়েছে । জেলায় ভারতীয় ভ্যারিয়েন্ট ভাইরাস ধরা পড়েছে ৭ জনের দেহে। তবে তাদের ঠিকানা নিশ্চিত হতে পারেনি স্বাস্থ্য অধিদপ্তর। আক্রান্তরা ভারতীয় ও স্থানীয় রয়েছে। এসব ভারতীয় ভ্যারিয়েন্ট ভাইরাস আক্রান্তদের আবারও পরীক্ষা করা হবে।

তিনি বলেন, গত ২৪ ঘন্টায় চাঁপাইনবাবগঞ্জ জেলায় ১৩১টি স্যাম্পল রেপিট এন্টিজেন টেস্ট করে ৩৮ জনের পজেটিভ পাওয়া গেছে। যা পরীক্ষার প্রায় ৩৪ শতাংশ। জেলায় বর্তমানে করোনা রোগী চিকিৎসাধিন রয়েছে ৪৫১ জন।এ পর্যন্ত মোট ১৫৬৭ জনের দেহে ভাইরাস শনাক্ত হয়েছে। আর ১ হাজার ১১৬ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন এবং মারা গেছে ৩২ জন। ভারত থেকে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করেছে মোট ৮০জন। এর মধ্যে ২জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। ভারত থেকে আসা মানুষদের জেলা শহরের একটি আবাসিক হোটেলে এবং সোনামসজিদ ডাকবাংলোতে আইসোলেশনে রাখা হয়েছে। জেলায় লকডাউন অনেকটায় কার্যকর হয়েছে, জেলার মানুষ মাস্ক ব্যবহার করছে। সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান সিভিল সার্জন ।

উল্লেখ্য, গত সোমবার রাত (২৫ মে) ১২টা থেকে চাঁপাইনবাবগঞ্জে শুরু হওয়া কঠোর লকডাউন চলবে ৩১ মে রাত ১২টা পর্যন্ত।

বিএনএনিউজ/রঞ্জু, আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ