33 C
আবহাওয়া
৬:১৬ অপরাহ্ণ - সেপ্টেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » একাদশে ভর্তি আবেদনের সময় আরও বাড়ছে

একাদশে ভর্তি আবেদনের সময় আরও বাড়ছে


বিএনএ, ঢাকা: ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদনের সময় আরও বাড়ানো হচ্ছে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে।নতুন সিদ্ধান্ত অনুযায়ী- দ্বিতীয় ধাপের আবেদন ১ অক্টোবর পর্যন্ত চালু রাখা হবে। এতে ফল প্রকাশও কিছুটা পিছিয়ে যেতে পারে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মুনসী হুমায়ুন কবির এ তথ্য জানিয়েছেন।

ঢাকা বোর্ডের কলেজ পরিদর্শক বলেন, ‘আমরা কিছুক্ষণের মধ্যে ওয়েবসাইটে সময় বাড়ানোর নোটিশ দিয়ে দেবো। সময়টা বাড়াচ্ছি শিক্ষার্থীদের সুবিধার জন্যই।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ