বিএনএ, ঢাকা:প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে এ গুরুত্বপূর্ণ সভা শুরু হয়ে দুপুর পৌনে ২টায় শেষ হয়।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি মোস্তফা জুলফিকার হাসান একনেক সভা সম্পন্ন হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
সভায় দেশের অবকাঠামো ও সামাজিক খাতের সার্বিক অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি অনুমোদন ও চূড়ান্ত সিদ্ধান্তের জন্য বেশ কয়েকটি নতুন এবং সংশোধিত উন্নয়ন প্রকল্প উপস্থাপন করা হয়।উক্ত একনেক সভায় সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিএনএ/ ওজি
![]()

