30 C
আবহাওয়া
৮:০৯ অপরাহ্ণ - সেপ্টেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » ছাগলনাইয়ায় সিএনজি-ট্রাক সংঘর্ষে নিহত-১, আহত ৩

ছাগলনাইয়ায় সিএনজি-ট্রাক সংঘর্ষে নিহত-১, আহত ৩


বিএনএ, ছাগলনাইয়া : ছাগলনাইয়ার ভাঙ্গাপোল নামক স্থানে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে তাবলীগ জামাতের একজন নিহত এবং আহত হয়েছেন সিএনজি অটোরিকশার তিন যাত্রী। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে পৌরসভার ছাগলনাইয়া-মুহুরীগঞ্জ সড়কের ভাঙ্গাপোল নামক স্থানে এঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, পৌরসভার ছাগলনাইয়া-মুহুরীগঞ্জ সড়কের ভাঙ্গাপোল এলাকায় ছাগলনাইয়াগামী সিএনজি অটোরিকশার সাথে মুহুরীগঞ্জগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে সিএনজির চার যাত্রী গুরতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাবলীগ জামাতের সদস্য সিরাজুল ইসলামকে মৃত ঘোষণা করেন। বাকিদেরকে চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ফেনীতে পাঠানো হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু তাহের জানান, সড়ক দূর্ঘটনায় সিরাজুল ইসলাম নামে একজনের মৃত্যু হয়েছে। আহত অন্যদের উন্নত চিকিৎসার জন্য ফেনী আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বিএনএনিউজ/ আরিফ মোঃ মোদাচ্ছের হোসেন/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ