27 C
আবহাওয়া
৩:৪৯ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » সাগরে ইঞ্জিন বিকল, ৯৯৯-এ কল পেয়ে ১৯ জেলে উদ্ধার

সাগরে ইঞ্জিন বিকল, ৯৯৯-এ কল পেয়ে ১৯ জেলে উদ্ধার

সাগরে ইঞ্জিন বিকল, ৯৯৯-এ কল পেয়ে ১৯ জেলে উদ্ধার

বিএনএ, কক্সবাজার: বঙ্গোপসাগরের সেন্টমার্টিন থেকে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ১৯ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। শনিবার (২৯ এপ্রিল) দুপুরে গভীর সাগরের সেন্টমার্টিন থেকে তাদের উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান।

তবে তাৎক্ষণিকভাবে উদ্ধার জেলেদের নাম ও পরিচয় জানা যায়নি। তাদের কূলে আনার পর বিস্তারিত জানানোর কথা বলেছেন কোস্টগার্ডের এই কর্মকর্তা।

তিনি জানান ,জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করলে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারসহ ১৯ জেলে সাগরে ভাসমান আবস্থাতে উদ্ধার করা হয়েছে। এরপর কোস্টগার্ড বঙ্গোপসাগরে জেলেদের উদ্ধারে কাজ শুরু করে। প্রথম দিকে বঙ্গোপসাগরের কক্সবাজার বলা হলেও ট্রলারে ভাসমান থাকা ১৯ জেলের খোঁজ মেলে গভীর সাগরের সেন্টমার্টিনে।

তারপর কোস্টগার্ডের জাহাজ ১৯ জেলেকে শনিবার দুপুরে উদ্ধার করেছে। প্রাথমিকভাবে জেলেদের চিকিৎসা ও খাবার সরবারহ করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে বলে জানান কোস্ট গার্ড।

বিএনএনিউজ/এইচ এম ফরিদুল আলম শাহীন,বিএম

Loading


শিরোনাম বিএনএ
ডিজিটাল সংসদের পথে বাংলাদেশ, চালু হচ্ছে ই-পার্লামেন্ট পুলিশ পরিচয়ে মোবাইল ফোন তল্লাশি : আটক ৩ দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর মাজারের খাদেমকে হত্যা: হাইকোর্টে ২ জনের মৃত্যুদণ্ড, ৫ জন খালাস ৪৩৪০ জনের বেশি হাজিকে ৫ কোটি টাকা ফেরত দিচ্ছে সরকার সাভারে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩ জন নিহত ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০ কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন