28.4 C
আবহাওয়া
২:০৪ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » ঘুড়ি উড়াতে গিয়ে বজ্রপাতে শিশুর মৃত্যু

ঘুড়ি উড়াতে গিয়ে বজ্রপাতে শিশুর মৃত্যু

ঘুড়ি উড়াতে গিয়ে বজ্রপাতে শিশুর মৃত্যু

বিএনএ, ময়মনসিংহ : ময়মনসিংহের গফরগাঁওয়ে ঘুড়ি উড়াতে গিয়ে বজ্রপাতে জিহাদ (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৯ মার্চ) সকালে উপজেলার রাওনা ইউনিয়নের খরুয়া মকুন্দ গ্রামে এই ঘটনা ঘটে।

জিহাদ ওই এলাকার মো. জিয়া উদ্দিনের ছেলে।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকালের দিকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। তখন জিহাদ ঘুড়ি নিয়ে বাড়ির পাশে উড়াতে যায়। এসময় হঠাৎ বজ্রাঘাতে জিহাদ গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিএনএনিউজ/ হামিমুর রহমান, বিএম

Loading


শিরোনাম বিএনএ
গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু