24 C
আবহাওয়া
৬:০৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » কালুরঘাট সেতুর উচ্চতা প্রতিবন্ধকের ধাক্কায় যাত্রী আহত

কালুরঘাট সেতুর উচ্চতা প্রতিবন্ধকের ধাক্কায় যাত্রী আহত

কালুরঘাট সেতুর উচ্চতা প্রতিবন্ধকে ধাক্কা, আহত ৩

বিএনএ, বোয়ালখালী (চট্টগ্রাম) : কালুরঘাট সেতুর পূর্ব প্রান্তে উচ্চতা প্রতিবন্ধকের ধাক্কায় আহত হয়েছেন শেখ সাদি (১৮) নামের এক যাত্রী। তিনি টেম্পুর পেছনে দাঁড়িয়ে নগরীর নিজ কর্মস্থলে যাচ্ছিলেন। বুধবার (২৯ মার্চ) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহত যাত্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আজমাইন ইত্তিদার। তিনি বলেন, সাদির মাথায় ৫টি সেলাই দিতে হয়েছে।

পেশায় রংমিস্ত্রি শেখ সাদি বোয়ালখালী পৌরসভার গোমদণ্ডী ফুলতলের গোলাম রসুল মেম্বারের বাড়ির মো. সেলিমের ছেলে।

প্রত্যক্ষদর্শী অন্যান্য যাত্রীরা জানান, টেম্পুর পেছনে সাদিসহ তিনজন যাত্রী দাঁড়িয়ে ছিলেন। পূর্ব কালুরঘাট এলাকায় আরো এক যাত্রী উঠে দাঁড়ালে সাদি একটু ওপরের দিক করে দাঁড়ান। সেতুতে টেম্পুটি ওঠার সময় উচ্চতা প্রতিবন্ধকে ধাক্কা খেয়ে আহত হন তিনি। তবে তার পেছনের যাত্রীরা তাকে ধরে ফেলায় প্রাণে রক্ষা পেয়েছেন বলে জানান শেখ সাদি।

এর আগে গত ১৬ মার্চ সন্ধ্যা ৭টার দিকে ওই একই প্রতিবন্ধকে ধাক্কা খেয়ে পিকআপের শিশুসহ তিনযাত্রী আহত হয়েছিলেন।

বিএনএনিউজ/ বাবর মুনাফ

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী