25 C
আবহাওয়া
৯:১৩ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » খুলনায় কয়েদির মৃত্যু

খুলনায় কয়েদির মৃত্যু

খুলনায় কয়েদির মৃত্যু

বিএনএ, খুলনা: খুলনা জেলা কারাগারে কারাবন্দি মো. আক্রামুজ্জামান মারা গেছেন। বুধবার (২৯ জানুয়ারি) সকালে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে (খুমেক) নেওয়ার পর তার মৃত্যু হয়।

আক্রামুজ্জামান খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) দৌলতপুর থানার একটি মামলার সাজাপ্রাপ্ত আসামি। তিনি মধ্যডাংগা নগর এলাকার বাসিন্দা শেখ মহিউদ্দিনের ছেলে। সোনাডালী ব্যাংক, ফুলবাড়ী গেট শাখার সাবেক ম্যানেজার ছিলেন তিনি।

কারাগার সূত্র জানায়, খানজাহান আলী থানার একটি মামলায় আদালত তাকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড এবং ৫৯ লাখ ৫৬ হাজার ২২৮ টাকা ৫৪ পয়সা জরিমানা করেন। আক্রামুজ্জামান এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন। হাইকোর্টের আপিলে তার সাজা কমিয়ে এক বছর সশ্রম কারাদণ্ড এবং পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়।

জেলার আবু সায়েম বলেন, বুধবার সকালে আক্রামুজ্জামান হৃদরোগে আক্রান্ত হন। তাকে দ্রুত খুমেক হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিএনএনিউজ/ বিএম /এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের