25 C
আবহাওয়া
৯:৫৮ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » নিপা ভাইরাসে ৮ জনের মধ্যে ৫ জনের মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রী

নিপা ভাইরাসে ৮ জনের মধ্যে ৫ জনের মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রী

নিপা ভাইরাসে ৫ জনের মৃত্যু

বিএনএ: নিপা ভাইরাসে আক্রান্ত ৮ জনের মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে। এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। 

রোববার (২৯ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরও বলেন, বাংলাদেশের বেশকিছু এলাকায় নিপা ভাইরাস রোগী পাওয়া গেছে। সবশেষ আটজন নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। তার মধ্যে মারা গেছেন পাঁচজন।

মন্ত্রী বলেন, সাধারণত খেজুরের রস খেলে এই ভাইরাসে আক্রান্ত হয়। এই ভাইরাসের কোনো ওষুধ নেই। তাই আমাদের সজাগ থাকতে হবে। এই ভাইরাসে আক্রান্ত রোগীর ৭০ শতাংশ মৃত্যু হয়।

জাহিদ মালেক জানান, এই ভাইরাস থেকে রক্ষায় মানুষকে সচেতন করতে পদক্ষেপ নেয়া হয়েছে। টিভিসি তৈরি করেছি। সংক্রমণ ব্যধি হাসপাতালে আলাদা ইউনিট করে চিকিৎসা দিচ্ছি।

গত বছরের চেয়ে এবার নিপাহ ভাইরাসের সংক্রমণ বেশি উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সংক্রমণ বাড়ার কারণ বলা মুশকিল। হয়তো এবার খেজুরের রসের উৎপাদন বেড়েছে, গাছের সংখ্যা বেড়েছে, সেজন্য হয়তো এটা বেশি হচ্ছে।

নিপা ভাইরাস যাতে দেশে ছড়িয়ে না পড়ে সে বিষয়ে সরকারের প্রচেষ্টা অব্যাহত আছে বলেও জানান তিনি।

বিএনএনিউজ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের