28 C
আবহাওয়া
১২:৫৭ পূর্বাহ্ণ - আগস্ট ১৭, ২০২৬
Bnanews24.com
Home » আমাদের সঙ্গে এলডিপি ও এনসিপি যুক্ত হয়েছে : জামায়াত আমির

আমাদের সঙ্গে এলডিপি ও এনসিপি যুক্ত হয়েছে : জামায়াত আমির


বিএনএ, ঢাকা : জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, আমরা আটটি দল একসঙ্গে কাজ করে আসছিলাম। আমাদের সঙ্গে আরও দুটি দল যুক্ত হয়েছে। কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রবিবার (২৮ ডিসেম্বর) বিকেল ৫টায় জাতীয় প্রেস ক্লাবের তৃতীয়তলার আবদুস সালাম হলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জামায়াত আমির।

জামায়াত আমির বলেন, কিছুক্ষণ আগে এনসিপির সঙ্গে আমাদের বৈঠক শেষ হয়েছে। তারা এখানে আসার সময়-সুযোগ পাননি। দলীয় পরিসরে মিটিং করে আজ রাতে তারা আমাদের সঙ্গে সম্পৃক্ত হওয়ার বিষয়টি আপনাদের জানিয়ে দেবেন।

তিনি আরও বলেন, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে আমাদের সবার কথা বলেছেন। তাদের সিদ্ধান্তের কথা আমাদের জানিয়েছেন। তারা আরেকটি সংবাদ সম্মেলন করে তাদের সিদ্ধান্ত আপনাদের জানাবেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ