26 C
আবহাওয়া
৩:৪০ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » কুয়েটের পর স্নাতক ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করলো চুয়েট

কুয়েটের পর স্নাতক ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করলো চুয়েট

কুয়েটের পর স্নাতক ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করলো চুয়েট

বিএনএ, চুয়েট: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) স্নাতক ১ম বর্ষ (লেভেল-১) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। ভর্তি পরীক্ষা আগামী ২৪ জানুয়ারি অথবা ২৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে। বুধবার (২৭ নভেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভাকক্ষে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে গঠিত ভর্তি কমিটির এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। চলতি শিক্ষাবর্ষে চুয়েট একক ভর্তি পরীক্ষা নিবে বলে জানা যায়।

এ বিষয়ে জানতে চাইলে মেকানিক্যাল এন্ড ম্যানুফেকচারিং ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী আফজালুর রহমান বলেন, ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার জন্য ভর্তি কমিটি গঠন করা হয়েছে। কমিটি খুব শীঘ্রই ভর্তি পরীক্ষার চূড়ান্ত তারিখ ঘোষণা করবেন। আগামী ২৪ জানুয়ারি অথবা ২৫ জানুয়ারি তারিখ এবারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়াও আবেদনের যোগ্যতা, পরীক্ষা পদ্ধতি জানানো হবে।

ইতোপূর্বে করোনা পরবর্তী সময়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষ থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষ পর্যন্ত দেশের তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষা কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠিত হতো। প্রকৌশল গুচ্ছে অংশ নেয়া বিশ্ববিদ্যালয় তিনটি হলো- চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)। এবারের ভর্তি পরীক্ষায় প্রকৌশল গুচ্ছ থাকবে না।

বিএনএনিউজ/ ইয়াসির/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের