27 C
আবহাওয়া
৮:১৬ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » জামিন পেলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মি

জামিন পেলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মি

জামিন পেলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মি

বিএনএ, ঢাকা: বরখাস্ত হওয়া সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মিকে জামিন দিয়েছেন আদালত। সকাল সাড়ে ১০টার দিকে আদালতে হাজির হন উর্মি।

বৃহস্পতিবার ( ২৮ নভেম্বর) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইমরান আহম্মেদের আদালত তাঁর জামিন মঞ্জুর করেন।

মামলার অভিযোগে বলা হয়, গত ৫ অক্টোবর তাপসী তাবাসসুম ফেসবুকে একটা পোস্ট দেন। সেখানে তিনি আবু সাঈদ, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে বিরূপ মন্তব্য করেন।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী আন্দোলনে প্রথম শহীদ আবু সাঈদসহ অন্য শহীদদের নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে গত ৮ অক্টোবর তাঁর বিরুদ্ধে ঢাকার আদালতে মানহানির মামলার আবেদন করেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড এবং পর্যালোচনা শেষে ২৮ নভেম্বর তাঁকে আদালতে হাজির হতে সমন জারি করেন।

এরআগে, ফেসবুকে অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে বিতর্কিত মন্তব্য করায় গত ১৪ অক্টোবর তাপসী তাবাসসুম উর্মিকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয় সরকার।

বিএনএনিউজ/ আরএস/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী