27 C
আবহাওয়া
৮:৫৪ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » কাকরাইলে একটি ভবন থেকে বিএনপির দুইশ নেতাকর্মীকে আটক

কাকরাইলে একটি ভবন থেকে বিএনপির দুইশ নেতাকর্মীকে আটক


বিএনএ, ঢাকা : রাজধানীর কাকরাইল থেকে বিএন‌পির ২০০ নেতাকর্মী‌কে আটক ক‌রে‌ছে ঢাকা মহানগর গো‌য়েন্দা পু‌লিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ লাঠিসোটা, ককটেল ও হাত বোমা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৭ অক্টোবর) রা‌তে কাকরাইলে যমযম গ্রুপের হোটেল ওকাদার একটি নির্মাণাধীন ভবন এই অ‌ভিযান চালায় পু‌লিশ।

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, বিএনপির ওই নেতাকর্মীরা মহাসমাবেশ ঘিরে নাশকতার উদ্দেশ্যে ওই ভবনে অবস্থান করছিলেন। তাঁদের কাছ থেকে বিপুল পরিমাণ লাঠিসোঁটা, ককটেল ও হাতবোমা উদ্ধার করা হয়েছে। ডিবি পুলিশ অভিযানে গেলে তাঁদের ওপর একাধিক ককটেল নিক্ষেপ করেন তাঁরা।

পুলিশ কর্মকর্তা হারুন অর রশীদ বলেন, আটক বিএনপি নেতাকর্মীদের কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়েছে। বাকিদের রমনা থানায় থানায় রাখা হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী