25 C
আবহাওয়া
১০:৫২ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » বকশীগঞ্জ আওয়ামী লীগের সভাপতির বিরুদ্ধে ইউনিয়ন সভাপতির মামলা

বকশীগঞ্জ আওয়ামী লীগের সভাপতির বিরুদ্ধে ইউনিয়ন সভাপতির মামলা

বকশীগঞ্জ আওয়ামী লীগের সভাপতির বিরুদ্ধে ইউনিয়ন সভাপতির মামলা

বিএনএ, জামালপুর : জামালপুরের বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদের বিরুদ্ধে মামলা করেছেন একই উপজেলার নীলাক্ষিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম খোকা। একই মামলায় নূর মোহাম্মদের ছোট ভাই নীলাক্ষিয়া ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তারকেও আসামী করা হয়েছে। অজ্ঞাত নামা আসামী ৭/৮ জন। ২৭ অক্টোবর বৃহস্পতিবার বকশীগঞ্জ থানায় ওই মামলা হয়।

মামলা সূত্রে জানা যায়,  ২৬ অক্টোবর বকশীগঞ্জ উপজেলার নীলাক্ষিয়া ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে বাকবিতন্ডায় একপর্যায়ে মারামারি ঘটনা ঘটে। এব্যাপারে নীলাক্ষিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম খোকা অভিযোগ করেন বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদ তাকে  পিটিয়ে আহত করেন। এই নিয়ে দুই গ্রুপই পাল্টাপাল্টি বিক্ষোভ ও সমাবেশ করেন।

নূর  মোহাম্মদ গ্রুপ নীলাখিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম খোকাকে দল থেকে বহিষ্কার করেন।

ওই ঘটনাকে কেন্দ্র করে নীলাক্ষিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম খোকা বাদী হয়ে বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদ  ও নীলাক্ষিয়া ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তারের  বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।

২৭ অক্টোবর বৃহস্পতিবার বকশীগঞ্জ থানায় ওই অভিযোগের ভিত্তিতে মামলা হয়। মামলার বাদী নীলাক্ষিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম খোকা।

মামলার তদন্ত কর্মকর্তা বকশীগঞ্জ থানার এস আই হান্নান জানান, অভিযোগ প্রাথমিকভাবে তদন্ত হয়েছে। আরও তদন্ত করে উল্লেখিত মামলার বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

বিএনএনিউজ/এম শাহীন আল আমীন/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের