31 C
আবহাওয়া
৪:২৩ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » রিমান্ড শেষে নুরুল ইসলাম সুজন কারাগারে

রিমান্ড শেষে নুরুল ইসলাম সুজন কারাগারে

রিমান্ড শেষে নুরুল ইসলাম সুজন কারাগারে

বিএনএ, ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী থানার রফিকুল ইসলাম হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শনিবার  (২৮ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুব এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, পাঁচ দিনের রিমান্ড শেষে নুরুল ইসলাম সুজনকে আদালতে আনা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক মাহাবুল ইসলাম তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত ১৬ সেপ্টেম্বর রাতে ঢাকা মহানগর পুলিশের একটি দল নুরুল ইসলাম সুজনকে গ্রেফতার করে। পরে তাকে রাজধানীর যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়।

গত ২২ সেপ্টেম্বর রফিকুল ইসলাম হত্যা মামলায় নূরুল ইসলামকে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। অন্যদিকে আসামিপক্ষ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিএনএনিউজ/ আরএস /এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী