24 C
আবহাওয়া
৪:২৭ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » দেশে পৌঁছেছে ফাইজারের ২৫ লাখ ডোজ টিকা

দেশে পৌঁছেছে ফাইজারের ২৫ লাখ ডোজ টিকা

বাংলাদেশকে আরও ১৮ লাখ টিকা উপহার দিচ্ছে যুক্তরাষ্ট্র

বিএনএ ঢাকা: আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে ২৫ লাখ ডোজ ফাইজারের টিকা দেশে এসেছে। কোভ্যাক্সের আওতায় এই টিকা পেয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) ভোর ৫ টায় টিকা বহনকারী মালদ্বীপিয়ান বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরন করে।

বিমানবন্দরে টিকাগুলো গ্রহণ করেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলমসহ স্বাস্থ্যখাতের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

তৃতীয় দফায় ২৫ লাখসহ সব মিলিয়ে ফাইজারের ৩৬ লাখ ৪ হাজার ৪৮০ ডোজ টিকা পেলো বাংলাদেশ। এছাড়াও কোভ্যাক্সের আওতায় মডার্না, অ্যাস্ট্রাজেনেকা ও সিনোফার্মের টিকা পাচ্ছে বাংলাদেশ।

ফাইজারের এ টিকা হিমাঙ্কের নিচে মাইনাস ৯০ ডিগ্রি থেকে মাইনাস ৬০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সংরক্ষণ করতে হয়। সংরক্ষণ আর পরিবহন জটিলতার কারণে প্রাথমিকভাবে কেবল ঢাকায় বাছাই করা কয়েকটি কেন্দ্রে ফাইজারের টিকা দেয়া হচ্ছে।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী