25 C
আবহাওয়া
৭:২৫ পূর্বাহ্ণ - অক্টোবর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » কক্সবাজারে শিশুর মরদেহ উদ্ধার

কক্সবাজারে শিশুর মরদেহ উদ্ধার

আকস্মিক বন্যার শঙ্কা কক্সবাজার-বান্দরবানে

বিএনএ, কক্সবাজার : কক্সবাজারের ঝিলংজা জেলগেট সংলগ্ন  উত্তরণ এলাকা থেকে অজ্ঞাত এক শিশুর (১০) গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৮ জুলাই) দুপুরের দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

রাতে বিষয়টি  নিশ্চিত করেছেন কক্সবাজার সদর থানার ওসি রফিকুল ইসলাম।

শিশুটি টোকাই হিসেবে কাজ করতো বলে জানা গেছে। তার বাড়ি চকরিয়া উপজেলায় হতে পারে বলে নিহতের সঙ্গে কাজ করা কয়েকজন স্থানীয়রা জানায়। তবে বিস্তারিত পরিচয় জানা যায়নি।

কক্সবাজার সদর থানার ওসি বলেন, ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে মর্গে আছে শিশুটির মরদেহ। তবে তার সঠিক পরিচয় এখনো জানা যায়নি। আমরা পরিচয় শনাক্তের চেষ্টা করছি।

বিএনএনিউজ/শাহিন/এইচ.এম/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ
ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লুই আই কানের মাস্টার প্ল্যানে শেরেবাংলা নগরে হবে নতুন সচিবালয় জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম চট্টগ্রাম ইউনিটের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান গ্রেপ্তার খাইবার পাখতুনখাওয়ায় আরও আগেই কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ করা উচিত ছিল: নওয়াজ সাংবাদিক আলিফ হত্যার প্রধান সন্দেহভাজন গ্রেপ্তার ছাগলনাইয়ায় ছাত্রদলের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের কারখানায় আগুন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তর