বিএনএ, বিশ্বডেস্ক: পর্দা নেমেছে ২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের। আজ গ্রুপ পর্বের শেষ দিনে জর্ডানকে ৩-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। অপরদিকে আলজেরিয়া, অস্ট্রিয়া ৩-৩ গোলে ড্রয়ের পর অস্ট্রিয়া গ্রুপ রানার্সআপ হিসেবে শেষ ৩২ নিশ্চিত করেছে। আর সেরা আট তৃতীয় স্থান অর্জনকারী দলের একটি হিসেবে পরের পর্বে উঠেছে আলজেরিয়া। এই ম্যাচের ফলাফলে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়েছে ইরানের।
রোববার (২৮ জুন) ‘জে’ গ্রুপের শেষ দুই ম্যাচের পরই চূড়ান্ত হয়েছে শেষ ৩২ দল। ৪৮ দলের টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ১৬টি দল। আর ১২টি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ ২৪ দলের সঙ্গে সেরা আটটি তৃতীয় স্থান অধিকারী দল জায়গা করে নিয়েছে শেষ বত্রিশে।
আজ রাত থেকেই মাঠে গড়াচ্ছে নকআউট পর্বের লড়াই। এই পর্বে ড্র কিংবা পয়েন্ট ভাগাভাগির সুযোগ নেই। নির্ধারিত ৯০ মিনিটে ফল না এলে হবে অতিরিক্ত সময়, এরপরও নিষ্পত্তি না হলে ম্যাচ গড়াবে টাইব্রেকারে। যে দল হারবে, সেখানেই শেষ হবে তাদের বিশ্বকাপ অভিযান। কার মাথায় উঠবে বিশ্বসেরার মুকুট, তার পথচলা শুরু হচ্ছে এই শেষ ৩২-এর জমজমাট লড়াই দিয়েই।
গ্রুপভিত্তিক শেষ ৩২ নিশ্চিত করা দলগুলো হলো-
গ্রুপ ‘এ’
* মেক্সিকো (গ্রুপ চ্যাম্পিয়ন)
* দক্ষিণ আফ্রিকা (গ্রুপ রানার্সআপ)
গ্রুপ ‘বি’
* সুইজারল্যান্ড (গ্রুপ চ্যাম্পিয়ন)
* কানাডা (গ্রুপ রানার্সআপ)
* বসনিয়া ও হার্জেগোভিনা (সেরা তৃতীয়)
গ্রুপ ‘সি’
* ব্রাজিল (গ্রুপ চ্যাম্পিয়ন)
* মরক্কো (গ্রুপ রানার্সআপ)
গ্রুপ ‘ডি’
* যুক্তরাষ্ট্র (গ্রুপ চ্যাম্পিয়ন)
* অস্ট্রেলিয়া (গ্রুপ রানার্সআপ)
* প্যারাগুয়ে (সেরা তৃতীয়)
গ্রুপ ‘ই’
* জার্মানি (গ্রুপ চ্যাম্পিয়ন)
* আইভরি কোস্ট ( গ্রুপ রানার্সআপ)
* ইকুয়েডর (সেরা তৃতীয়)
গ্রুপ ‘এফ’
* নেদারল্যান্ডস (গ্রুপ চ্যাম্পিয়ন)
* জাপান (গ্রুপ রানার্সআপ)
* সুইডেন (সেরা তৃতীয়)
গ্রুপ ‘জি’
* বেলজিয়াম (গ্রুপ চ্যাম্পিয়ন)
* মিশর (রানার্সআপ)
গ্রুপ ‘এইচ’
* স্পেন (গ্রুপ চ্যাম্পিয়ন)
* কেপ ভার্দে (গ্রুপ রানার্সআপ)
গ্রুপ ‘আই’
* ফ্রান্স (গ্রুপ চ্যাম্পিয়ন)
* নরওয়ে (গ্রুপ রানার্সআপ)
* সেনেগাল (সেরা তৃতীয়)
গ্রুপ ‘জে’
* আর্জেন্টিনা (গ্রুপ চ্যাম্পিয়ন)
* অস্ট্রিয়া (গ্রুপ রানার্সআপ)
* আলজেরিয়া (সেরা তৃতীয়)
গ্রুপ ‘কে’
* কলম্বিয়া (গ্রুপ চ্যাম্পিয়ন)
* পর্তুগাল (গ্রুপ রানার্সআপ)
* কঙ্গো (সেরা তৃতীয়)
গ্রুপ ‘এল’
* ইংল্যান্ড (গ্রুপ চ্যাম্পিয়ন)
* ক্রোয়েশিয়া (গ্রুপ রানার্সআপ)
* ঘানা (সেরা তৃতীয়)
বিএনএ/শাম্মী
![]()

