34 C
আবহাওয়া
৫:০৬ অপরাহ্ণ - আগস্ট ২৭, ২০২৬
Bnanews24.com
Home » সংসদ অভিমুখে কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের

সংসদ অভিমুখে কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের


বিএনএ,ঢাকা: গুম দিবস উপলক্ষে গুমের শিকার পরিবারদের নিয়ে জাতীয় সংসদ অভিমুখে পদযাত্রার ঘোষণা দিয়েছে ১১ দলীয় ঐক্য জোট। আগামী রোববার এই কর্মসূচি পালন করবে জোটটি।
বুধবার (২৬ আগস্ট) রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

তিনি বলেন, দেশে দুর্ভোগ চলছে। গ্যাস, বিদ্যুৎ, তেল নিয়ে সরকারের ব্যর্থতা সর্বত্র পরিলক্ষিত হচ্ছে। পুরো জাতি অনেক সংকটের মুখোমুখি হয়েছে। একদিকে জুলাই সনদ, গণরায় বাস্তবায়নে কোন উদ্যোগ দেখা যাচ্ছে না। আরেকটা হচ্ছে, গুমের শিকার পরিবারগুলো এখনও জানে না, তাদের পরিবারের যে সকল সদস্য গুম হয়েছে, তারা এখন কোথায়।

তিনি আরও বলেন, বিগত সময়ে বিচারবহির্ভূতভাবে অনেকেই গুম, খুনের শিকার হয়েছে। সেগুলোর বিচারও আজ পর্যন্ত হয়নি। এগুলোকে সামনে রেখে আগামী ৩০ তারিখে (রোববার) বিকেল ৩টায় জাতীয় সংসদ অভিমুখে গুমের শিকার পরিবারের সদস্যদের নিয়ে পদযাত্রা করবে ১১ দলীয় ঐক্যজোট।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম এবং ১১ দলীয় ঐক্যজোটের বিভিন্ন নেতারা।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ