23 C
আবহাওয়া
৬:১৪ অপরাহ্ণ - নভেম্বর ২০, ২০২৬
Bnanews24.com
Home » ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আজ

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আজ


বিএনএ, ঢাকা :  আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হচ্ছে । বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে এ অধিবেশন শুরু হবে।

জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বুধবার (২৬ আগস্ট) গণমাধ্যমকে বলেন, বিরোধী দলের পক্ষ থেকে সদস্যদের নাম পাওয়ার পর সংশ্লিষ্ট সংসদীয় কমিটিগুলো চূড়ান্ত করা হবে। প্রাথমিকভাবে অধিবেশনটি ৫, ৭ অথবা ১০ দিন চলতে পারে। তবে সংসদীয় কার্যক্রমের প্রয়োজন অনুযায়ী এর মেয়াদ বাড়ানো হতে পারে।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, তৃতীয় অধিবেশনে প্রায় ছয়টি গুরুত্বপূর্ণ বিল উত্থাপনের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে সম্পত্তি হস্তান্তর, গুম এবং মানবাধিকার সুরক্ষা সংক্রান্ত বিল উল্লেখযোগ্য।

সম্পত্তি হস্তান্তর সংক্রান্ত প্রস্তাবিত আইনে বাবা-মা জীবিত থাকা অবস্থায় সন্তানকে সম্পত্তি লিখে দিলেও ওই সম্পত্তির ভোগদখল ও ব্যবহারের অধিকার বাবা-মায়ের কাছে রাখার বিধান যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। সম্পত্তি হস্তান্তরের পর বাবা-মায়ের প্রতি অবহেলা রোধ করাই এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।

এদিকে জুলাই সনদের ধারাবাহিকতায় সংবিধান সংশোধনের বিষয়টিও আলোচনায় রয়েছে। সংবিধান সংশোধনের জন্য ১৭ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠনের প্রস্তাব রয়েছে। প্রস্তাবিত কমিটিতে বিএনপি থেকে সাতজন, জামায়াত থেকে পাঁচজন এবং অন্যান্য ছোট দল থেকে সদস্য রাখার কথা রয়েছে। বিরোধী দলের সদস্যদের নাম পাওয়ার পর তাদেরও কমিটিতে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী ১৭ পুলিশ কর্মকর্তাকে বদলি সংসদ ছাড়লেন ওসমান ফারুক! পট পরিবর্তনের ইঙ্গিত? শৈলপ্রপাত ঝর্ণায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা