বিএনএ, ছাগলনায়া : ছাগলনাইয়া শহীদ মুন্না স্মৃতি সংসদ’র উদ্যোগে নবগঠিত কমিটি উপজেলা ও পৌর ছাত্রদল সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে ছাগলনাইয়া পৌর শহরের দলীয় কার্যালয়ে শহীদ মুন্না স্মৃতি সংসদ এর আহবায়ক সাখাওয়াত হোসেন’র
সভাপতিত্বে এবং মহামায়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ফজলুল মজিদ জোটন ও সাবেক ছাত্রদল নেতা সাইফুল ইসলাম সজিব এর সন্ঞালনায় বক্তব্য রাখেন, ছাগলনাইয়া উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর বিএ, সিনিয়র যুগ্ন আহবায়ক কফিল উদ্দিন সরকার, পৌর বিএনপি আহবায়ক ইউছুপ মজুমদার, উপজেলা যুবদলের আহবায়ক কাজী জসিম উদ্দিন, শহীদ মুন্না স্মৃতি সংসদের উপদেষ্টা ফজলুল বারী মহসিন, হুমায়ুন খন্দকার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল মোমিন ভূঁইয়া, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক আলমগীর হোসেন, তৌহিদুল হোসেন শাকিল।
এ সময় আরো উপস্থিত ছিলেন, শহীদ মুন্না স্মৃতি সংসদ এর উপদেষ্টা বেলায়েত হোসেন টিপু, আজাদ হোসেন, ফেনী জেলা ছাত্রদলের সহ-সভাপতি রেজাউল করিম চৌধুরী লাকি, সদস্য শাহাদাত হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি এহতেশামুল হক জারদানী,সাধারণ সম্পাদক আরাফাত হোসেন মুন্না, সহ -সভাপতি জাহিদ হোসেন, পৌর ছাত্রদল সভাপতি নাজমুল হাসান মজুমদার সাগর, সারওয়ার হোসেন ফারদিন, কলেজ ছাত্রদলের সভাপতি তানজিমুল হক মিয়াজি, ছাগলনাইয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা সভাপতি আলি আক্কাছ, সাধারণ সম্পাদক নওয়াজ শরীফ, সেচ্ছাসেবক দলনেতা পপিন চৌধুরী , বিএনপি ও অঙ্গসংগঠন’র নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে নবগঠিত উপজেলা ও পৌর ছাত্রদল নেতৃবৃন্দদের পুষ্পমাল্য দিয়ে বরণ করা হয়।
বিএনএনিউজ/আরিফ মোঃ মোদাচ্ছের হোসেন/এইচ.এম।
![]()

