23 C
আবহাওয়া
৬:১৩ অপরাহ্ণ - নভেম্বর ২০, ২০২৬
Bnanews24.com
Home » ‘‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌মক্কা প্যাক্ট নিয়ে কারও শ্বাসকষ্টে ভোগার কারণ নেই’

‘‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌মক্কা প্যাক্ট নিয়ে কারও শ্বাসকষ্টে ভোগার কারণ নেই’


বিএনএ, ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ বা মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের একান্ত নিজস্ব বিষয়। দেশ ও জাতির প্রয়োজনে বাংলাদেশ কোনো সিদ্ধান্ত নিলে তাতে অন্য কারও হস্তক্ষেপ বা অসন্তুষ্টির প্রয়োজন নেই।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ডা. শফিকুর রহমান এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, জাতীয় স্বার্থ রক্ষায় বাংলাদেশ যেকোনো স্বাধীন সিদ্ধান্ত নিতে পারে এবং এতে অন্য কারও ‘শ্বাসকষ্টে ভোগার’ কারণ নেই।

গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় এক শীর্ষ বৈঠকে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান আনুষ্ঠানিকভাবে এই ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ স্বাক্ষর করে। চুক্তির মূল শর্ত হলো–জোটভুক্ত তিনটি দেশের যেকোনো একটি আক্রান্ত হলে তা সবার ওপর হামলা হিসেবে বিবেচিত হবে। অর্থাৎ, সামরিক ও নিরাপত্তা রক্ষায় দেশগুলো একে অপরকে সরাসরি সহযোগিতা করবে।

এর আগে সোমবার (২৪ আগস্ট) পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির জানিয়েছিলেন, এই প্রতিরক্ষা জোটে যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশ ইতিবাচক মনোভাব পোষণ করছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী ১৭ পুলিশ কর্মকর্তাকে বদলি সংসদ ছাড়লেন ওসমান ফারুক! পট পরিবর্তনের ইঙ্গিত? শৈলপ্রপাত ঝর্ণায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা