32 C
আবহাওয়া
৫:৫৯ অপরাহ্ণ - নভেম্বর ২, ২০২৬
Bnanews24.com
Home » সৌদি সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

সৌদি সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

সেনাবাহিনী প্রধানের স্পেন ও যুক্তরাজ্য সফর

বিএনএ ডেস্ক: সৌদি আরব সফর শেষে শনিবার দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সফরকালে সেনাবাহিনী প্রধান রয়্যাল সৌদি ল্যান্ড ফোর্সেস কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ফাদ বিন আব্দুল্লাহ আল-মোতাইর, রয়্যাল সৌদি আর্মড ফোর্সেসের চিফ অব জেনারেল স্টাফ এবং ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাক্ষাৎকালে তাঁরা দুই দেশের সেনাবাহিনীর মধ্যে প্রশিক্ষণ ও দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয়ে আলোচনা করেন। এ ছাড়া সেনাপ্রধান জেনারেল শফিউদ্দিন আহমেদ সৌদি আরবের রিয়াদে আর্মড ফোর্সেস স্টাফ কলেজ পরিদর্শন এবং পবিত্র ওমরাহ পালন করেন।

সেনাপ্রধানের এই সফরের মধ্য দিয়ে সৌদি আরব ও বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা যায়।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে ‌‘মুরাসু’ ফ্লোরিডায় ট্রাম্পের রিসোর্টের পাশে বিজনেস জেট বিধ্বস্ত, সব আরোহী নিহত গার্মেন্টস মালিকদের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আজও মহাসড়ক অবরোধ গাজীপুরে, ভোগান্তিতে যাত্রীরা বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি পর্যায়ে লেনদেন সেবা চালু পোশাক কারখানা চালু রেখে জানমালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ছাগলনাইয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা নতুন কাঠামোতে বেতন পেলেন সরকারি কর্মকর্তা–কর্মচারীরা মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল